চাকরিপ্রার্থীদের জন্য বড় সুখবর। আইডিবিআই ব্যাঙ্কে নতুন করে নিয়োগ শুরু হয়েছে। স্নাতক প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। মোট ২০০টি শূন্যপদে এই নিয়োগ করা হবে।
চাকরিপ্রার্থীদের জন্য সুখবর। আইডিবিআই ব্যাঙ্কে নিয়োগের জন্য সম্প্রতি একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে স্নাতক প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারছে। ইতিমধ্যে আবেদন শুরু হয়েছে আর এই পদে চাকরি পেলে দেওয়া হবে আকর্ষণীয় বেতন। বিস্তারিত জানতে হলে অবশ্যই প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়ুন।
আইডিবিআই ব্যাঙ্কে নিয়োগের বিজ্ঞপ্তি
আইডিবিআই ব্যাঙ্ক লিমিটেডের তরফ থেকে যে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে, সেখানে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার গ্রেড-এ পদে নিয়োগের কথা উল্লেখ রয়েছে। আর এখানে মোট ২০০টি শূন্যপদ আছে।
শিক্ষাগত যোগ্যতা কী দরকার?
এই পদে আবেদন করার জন্য প্রার্থীদের যে কোনও স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি থাকতে হবে। তবে শুধুমাত্র ডিপ্লোমা কোর্স থাকলে আবেদন করা যাবে না। আর অবশ্যই তাকে ভারতীয় নাগরিক হতে হবে।
বয়স সীমা কত লাগবে?
এখানে আবেদন করার জন্য সর্বনিম্ন ২১ বছর এবং সর্বোচ্চ ৩০ বছর বয়স চাওয়া হয়েছে। তার পাশাপাশি সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের বয়সের ঊর্ধ্বসিমায় ছাড় দেওয়া হবে।
বেতন কাঠামো
আইডিবিআই ব্যাঙ্কে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (Grade-A) পদে যোগদান করলে প্রার্থীরা ব্যাঙ্কের নির্ধারিত পে-স্কেল অনুযায়ী বেতন পাবেন।
পে-স্কেল: ₹48,480 – ₹85,920
পে স্ট্রাকচার: ₹48480-2000(7)-62480-2340(2)-67160-2680(7)-85920
এর পাশাপাশি প্রার্থীরা ব্যাঙ্কের নিয়ম অনুযায়ী বিভিন্ন ভাতা, পার্কুইজিট, রিইম্বার্সমেন্ট ও অন্যান্য সুবিধাও পাবেন। নির্বাচিত প্রার্থীরা IDBI Bank Ltd. New Pension Scheme (IBLNPS)-এর আওতায় থাকবেন।
নিয়োগ প্রক্রিয়া
এখানে প্রার্থীদেরকে অনলাইন পরীক্ষা, ডকুমেন্ট ভেরিফিকেশন, ইন্টারভিউ এবং মেডিকেল পরীক্ষার মাধ্যমে নিয়োগ করা হবে বলে অফিসিয়াল বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
- অনলাইন পরীক্ষা (Online Test)
- ডকুমেন্ট ভেরিফিকেশন (DV)
- পার্সোনাল ইন্টারভিউ (PI)
- প্রি রিক্রুটমেন্ট মেডিকেল টেস্ট (PRMT)
অনলাইন পরীক্ষায় কী কী থাকবে?
অফিসিয়াল বিজ্ঞপ্তি অনুযায়ী অনলাইন পরীক্ষায় মোট ২০০টি প্রশ্ন থাকবে, মোট নম্বর হবে ২০০ এবং পরীক্ষার মোট সময় থাকবে ১২০ মিনিট।
| ক্রমিক নং | বিষয় | প্রশ্ন সংখ্যা | পূর্ণমান | সময় |
|---|---|---|---|---|
| ১ | Logical Reasoning, Data Analysis & Interpretation | 60 | 60 | 40 মিনিট |
| ২ | English Language | 40 | 40 | 20 মিনিট |
| ৩ | Quantitative Aptitude | 40 | 40 | 35 মিনিট |
| ৪ | General / Economy / Banking Awareness / Computer / IT | 60 | 60 | 25 মিনিট |
| মোট | 200 | 200 | 120 মিনিট | |
নোট: ইংরেজি ভাষার পরীক্ষাটি বাদে বাকি পরীক্ষাগুলি English এবং Hindi—এই দুই ভাষায় উপলব্ধ থাকবে।
পরীক্ষার ভাষা
পোস্টিং ও নিয়োগ সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য
নির্বাচিত প্রার্থীরা যোগদানের পর প্রথমে এক বছরের জন্য প্রবেশনারি পর্যায়ে থাকবেন। ব্যাঙ্কের নিয়ম অনুযায়ী পরবর্তী সময়ে কনফার্মেশন করা হবে। এছাড়াও ব্যাঙ্কের প্রয়োজন অনুযায়ী প্রার্থীদের বিভিন্ন অফিস, বিভাগ, ব্যবসায়িক ইউনিট বা সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে পোস্টিং দেওয়া হতে পারে। প্রয়োজনে ভারতের ভিতরে বা বাইরে অন্যত্রও ট্রান্সফার করা হতে পারে।
আবেদন পদ্ধতি
চাকরিপ্রার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। এর জন্য নিম্নলিখিত ধাপগুলো অনুসরণ করুন—
- প্রথমে https://www.idbi.bank.in/idbi-bank-careers-current-openings.aspx অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করুন।
- এরপর সংশ্লিষ্ট নিয়োগের বিজ্ঞপ্তি খুঁজে বার করুন।
- তারপর নতুন আবেদনকারী হলে রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন করুন।
- তারপর আবেদনপত্রটি নিজের ব্যক্তিগত তথ্য দিয়ে পূরণ করুন।
- তারপর প্রয়োজনীয় ডকুমেন্টগুলি আপলোড করে আবেদন সেরে নেবেন।
বলে রাখি, এখানে আবেদন শুরু হয়েছে ৮ মার্চ থেকে এবং আবেদন চলবে আগামী ১৯ মার্চ পর্যন্ত। তাই অবশ্যই নির্দিষ্ট সময়সীমার মধ্যে আবেদন সেরে নেবেন।
অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড
Official Notification: Download Now
কেন এই নিয়োগটি গুরুত্বপূর্ণ?
বর্তমানে ব্যাঙ্কিং সেক্টরে চাকরির প্রতিযোগিতা যথেষ্ট বেশি। সেই অবস্থায় স্নাতক পাস প্রার্থীদের জন্য IDBI Bank-এর এই নিয়োগ বিজ্ঞপ্তি একটি উল্লেখযোগ্য সুযোগ। বিশেষ করে যারা স্থায়ী ও মর্যাদাপূর্ণ ব্যাঙ্ক চাকরির প্রস্তুতি নিচ্ছেন, তাঁদের জন্য এই বিজ্ঞপ্তি অত্যন্ত গুরুত্বপূর্ণ।
সংক্ষিপ্তভাবে গুরুত্বপূর্ণ পয়েন্ট
- পদের নাম: Assistant Manager Grade-A
- মোট শূন্যপদ: ২০০
- যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক
- বয়স: ২১ থেকে ৩০ বছর
- প্রারম্ভিক বেসিক বেতন: ₹48,480
- নিয়োগ প্রক্রিয়া: অনলাইন পরীক্ষা, DV, ইন্টারভিউ, মেডিকেল
- আবেদন শুরু: ৮ মার্চ ২০২৬
- শেষ তারিখ: ১৯ মার্চ ২০২৬
